যশোরে গভীর রাতে ওষুধের ফার্মেসি কর্মচারীকে ছুরিকাঘাত!

যশোরে গভীর রাতে ওষুধের ফার্মেসি কর্মচারীকে ছুরিকাঘাত!

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শহরের ধর্মতলা এলাকায় এক যুবককে ছুরিকাঘাত করে আহত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে ধর্মতলা কারবালা মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত সম্রাট (২৮) আরবপুর ইউনিয়নের পাকদিয়া গ্রামের বাসিন্দা। তিনি সন্তোষের ছেলে।

জানা গেছে, সম্রাট নতুনহাট এলাকার একটি ওষুধের ফার্মেসিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে ধর্মতলা কারবালা মসজিদের সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি তার গতিরোধ করে। একপর্যায়ে তারা ধারালো ছুরি দিয়ে সম্রাটের বাম নিতম্বে আঘাত করে পালিয়ে যায়।
স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।
বর্তমানে সম্রাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী খোঁজখবর নিচ্ছে বলে জানা গেছে। ফাইল ছবি সংগৃহীত।
আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *