৫৫০ পিস ইয়াবাসহ চাঁচড়া ডালমিল ও বাহাদূরপুর এলাকা থেকে গ্রেফতার ২

৫৫০ পিস ইয়াবাসহ চাঁচড়া ডালমিল ও বাহাদূরপুর এলাকা থেকে গ্রেফতার ২

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুই সফল অভিযানে মোট ৫৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন চাঁচড়া ও বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের দুটি চৌকস টিম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রথম অভিযানে, আজ সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) রকি মন্ডলের নেতৃত্বে একটি টিম কোতোয়ালী থানাধীন চাঁচড়া ডালমিল টু কোর্ট মোড়গামী সড়কের রোজা স্টিল অ্যান্ড ফার্নিচারের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় মন্ডলগাতি এলাকার মোঃ আলমগীর শেখ (৪৫) নামের এক ব্যক্তিকে ৫০০ (পাঁচশত) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। আটক আলমগীর কোতোয়ালী থানার ৬ নম্বর ওয়ার্ডের মন্ডলগাতি গ্রামের মৃত জালাল শেখের ছেলে।

এদিকে দ্বিতীয় অভিযানে, গত মধ্যরাতে (৭ সেপ্টেম্বর রাত ১২টা ০৫ মিনিট) ডিবির অপর একটি দল কোতোয়ালী মডেল থানার ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর মেহগুনিতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এসআই মোঃ কামাল হোসেনের নেতৃত্বে ডিবির টিমটি স্থানীয় এক চায়ের দোকানের সামনের পাকা রাস্তার ওপর থেকে মোঃ বনি আমিন (৩০) নামে এক যুবককে ৫০ পিস ইয়াবাসহ আটক করে। গ্রেফতারকৃত বনি আমিন কোতোয়ালী মডেল থানাধীন কাশিমপুর পশ্চিমপাড়া গ্রামের মোঃ মোজাহার আলীর ছেলে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, উদ্ধারকৃত বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক উভয় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুপূর্বক আজ সোমবারেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত যশোর গড়তে ডিবির এই ধরণের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *