৪৫ বোতল মাদকসহ রিপন আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর: যশোরের চৌগাছায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে ৪৫ বোতল অবৈধ মাদকদ্রব্য ‘ইস্কফ’ (ESkuf) সিরাপসহ মোঃ রিপন আলী (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের দেবীপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ডিবির এসআই বাবলা দাস ও এএসআই সৈয়দ শাহিন ফরহাদের নেতৃত্বে একটি চৌকস টিম দেবীপুর বাজারের মেসার্স জাহিদ ট্রেডার্সের সামনে অবস্থান নেয়। এসময় চৌগাছা থেকে কোটচাঁদপুরগামী রাস্তায় রিপন আলীকে সন্দেহভাজন হিসেবে থামানো হয়। তল্লাশি চালিয়ে তার হাতে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের বাজার করা ব্যাগ থেকে ৪৫ বোতল অবৈধ ভারতীয় ‘ইস্কফ’ সিরাপ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটক মোঃ রিপন আলী (২৬) চৌগাছা থানার হায়াতপুর (কাজীপাড়া) গ্রামের মোঃ ওয়াজেদ আলীর ছেলে। তার মায়ের নাম মোছাঃ কাজল রেখা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উদ্ধারকৃত মাদকসহ রিপন আলীকে আজ (১ এপ্রিল) বুধবার দুপুরের দিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। যশোর জেলা গোয়েন্দা শাখা জানায়, জেলায় মাদক নির্মূলে তাদের এমন সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় বেনাপোলের মহসিনের যাবজ্জীবন কারাদণ্ড

অভয়নগরের ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *