হাসপাতালে চোর সন্দেহে যুবক আটক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে চোর সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বিকেলে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম নাজমুল (২৫)। তিনি আনারুল ইসলামের ছেলে। তার বাড়ি যশোর শহরের বারান্দি পাড়া মোল্লাপাড়া, টাওয়ার মোড় এলাকায়। এছাড়াও তার আরেকটি ঠিকানা সাতক্ষীরা সদর থানার সখিপুর মোড় এলাকায় বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, নাজমুল জরুরি বিভাগের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। বিষয়টি নজরে এলে হাসপাতাল ক্যাম্পে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তবে তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে না পারায় বিষয়টি কোতোয়ালী থানা পুলিশকে জানানো হয়।
পরবর্তীতে সিসিটিভি ফুটেজ যাচাই করে সন্দেহের সত্যতা পাওয়া গেলে আটক ব্যক্তিকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে ইয়ামাহা গ্রুপের অ্যাডমিন পিয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

কবে গ্রেপ্তার হবে অপরাধী শিক্ষক?

আত্মোৎসর্গকারী ২ পুলিশ সদস্যের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ : যশোরে উপহার সামগ্রী হস্তান্তর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় নজরুল উৎসব : মহম্মদপুরে নিতাই রায় চৌধুরী

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *