সোনালী ফিলিং স্টেশনে আগুন : মোটরসাইকেল পুড়ে ক্ষতিগ্রস্ত

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের ধর্মতলা এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় অগ্নিকাণ্ডে একটি মোটরসাইকেল পুড়ে গেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনাটি ঘটে মেসার্স সোনালী ফিলিং স্টেশন এ। ভুক্তভোগী মোটরসাইকেল চালক আব্দুল মান্নান চৌগাছা উপজেলার সিংজুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মোটরসাইকেলে তেল নিতে ওই পাম্পে যান। লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার সময় অতিরিক্ত তেল ইঞ্জিনের ওপর পড়ে যায়। পরে মোটরসাইকেল স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই ইঞ্জিনে আগুন ধরে যায়।
মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে সেখানে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় পাম্পে থাকা অন্য গ্রাহক ও স্থানীয়রা দ্রুত মোটরসাইকেলটি টেনে পাম্পের মূল অংশ থেকে দূরে সরিয়ে নেন। এতে বড় ধরনের অগ্নিকাণ্ডের আশঙ্কা কমে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরই মধ্যে মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা জানান, দ্রুত মোটরসাইকেলটি সরিয়ে না নিলে পাম্পে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটতে পারত। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *