সূর্যোদয়-সূর্যাস্তের কুয়াকাটাকে আধুনিক পর্যটন নগরী গড়ার আশ্বাস!

সূর্যোদয়-সূর্যাস্তের কুয়াকাটাকে আধুনিক পর্যটন নগরী গড়ার আশ্বাস!

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী) :

দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র কুয়াকাটার সার্বিক উন্নয়ন, পর্যটন সম্ভাবনার নানামুখী বিকাশ এবং স্থানীয় বিদ্যমান সমস্যা সমাধানকল্পে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে পটুয়াখালী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ আগস্ট (শনিবার) রাতে কুয়াকাটা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের মিলনায়তনে এ গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। সভাটির সঞ্চালনা করেন কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় কুয়াকাটার বিশ্বমানের পর্যটন সম্ভাবনাকে সর্বোচ্চ কাজে লাগানো, এলাকার টেকসই অবকাঠামোগত উন্নয়ন, অভ্যন্তরীণ ও দূরপাল্লার যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, স্থানীয় নাগরিকদের দীর্ঘদিনের নানাবিধ সমস্যা সমাধান এবং এসব ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা তুলে ধরে বিশদ আলোচনা করা হয়। একই সাথে সাগরকন্যা কুয়াকাটাকে আরও আকর্ষণীয়, নিরাপদ ও আধুনিক পর্যটন নগরী হিসেবে বিশ্বমঞ্চে তুলে ধরতে সরকারের সম্ভাব্য নানা পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেন প্রধান অতিথি।

উক্ত মতবিনিময় সভায় রাজনৈতিক ও নাগরিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসুল্লী এবং মহিপুর থানা বিএনপির সভাপতি আ. জলিল হাওলাদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ। এ ছাড়া কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটা এলাকার বিএনপি এবং এর সহযোগী অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী সেখানে অংশ নেন।

আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনকে কুয়াকাটা প্রেসক্লাবের পক্ষ থেকে বর্ণাঢ্য শুভেচ্ছা জানানো হয়, পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় এবং সম্মাননা স্মারক তুলে দেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত বক্তারা সর্বসম্মতিক্রমে মত প্রকাশ করেন যে, কুয়াকাটার পর্যটন খাতকে এগিয়ে নিতে পরিকল্পিত নগর উন্নয়ন, পর্যটকবান্ধব পরিবেশ তৈরি এবং সঠিক প্রচার জরুরি। এ ক্ষেত্রে স্থানীয় সাংবাদিকদের ইতিবাচক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সার্বিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে। ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *