প্রাণি সম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে কলাপাড়ায় বর্ণাঢ্য র‌্যালি

প্রাণি সম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে কলাপাড়ায় বর্ণাঢ্য র‌্যালি

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া,

তারিখ: ২৬ নভেম্বর ২০২৬

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো ঘুরে উপজেলা প্রশাসনের ‘পায়রা’ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা ও ৭ নম্বর লতাচাপলী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আব্বাস আলী। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বাকি বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আলহাজ্ব মনিরুজ্জামান এবং খামারি উদ্যোক্তা মো. আমিনুল ইসলাম তালুকদার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত কেবল পুষ্টি ও খাদ্যের জোগান দেয় না; বরং গ্রামীণ অর্থনীতি সচল রাখা, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য নিরসন এবং সার্বিক অর্থনীতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খামারিদের দক্ষতা বাড়ানো ও নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারি উদ্যোগের কথা তুলে ধরে তাঁরা জানান, ২০২৫-২৬ অর্থবছরে ৩ লাখ ৭৭ হাজার ৫৭৮ জন প্রান্তিক খামারিকে আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সভায় প্রাণিজাত পণ্য ও উপজাত রপ্তানি থেকে অর্জিত আয়ের তথ্যও তুলে ধরা হয়। জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৩২ দশমিক ৯৮ লাখ মার্কিন ডলার এবং ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ১০৪ দশমিক ৬৩ লাখ মার্কিন ডলার আয় করেছে দেশের প্রাণিসম্পদ খাত।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের খামারি, প্রাণিসম্পদ হাসপাতালের সেবাপ্রার্থী এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

যশোর-মাগুরা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা : চালকসহ আহত বেশ কয়েকজন

চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শনিবারের সমাবেশ সফল করতে চৌগাছায় কৃষকদলের প্রস্তুতি সভা

সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো : পাম তেল অপরিবর্তিত

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের পুলিশ রিমান্ডে

কোটচাঁদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন : খামারিদের পাশে থাকার আহ্বান

শার্শায় প্রাণিসম্পদ দিবস ও সপ্তাহ উদযাপন শোভাযাত্রা ও আলোচনা সভা

নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে কেশবপুরে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশকে সিকিম, হায়দ্রাবাদ ও জুনাগড় বানানোর স্বপ্ন দেখছে ভারত : অমিত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *