শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি, লটারি প্রথাও বাতিল: শিক্ষামন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি, লটারি প্রথাও বাতিল: শিক্ষামন্ত্রী

স্ফুলিঙ্গ ডেক্স : দেশের সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি পদে বড় পরিবর্তন আসছে। এখন থেকে সভাপতি হতে হলে ন্যূনতম স্নাতক (ডিগ্রি) পাস হতে হবে।  শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সোমবার বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানান, কেবল ডিগ্রি কলেজ নয়, এখন থেকে ইন্টারমিডিয়েট কলেজ, প্রাথমিক বিদ্যালয় এবং সকল স্তরের স্কুল ও মাদরাসার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি হওয়ার জন্য স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক। শিক্ষা প্রশাসনের মানোন্নয়নে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভর্তি প্রক্রিয়ায় বিতর্কিত লটারি পদ্ধতি নিয়ে বড় ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, আগামী বছর থেকে ভর্তির ক্ষেত্রে লটারি প্রথা পুরোপুরি তুলে দেওয়া হচ্ছে। লটারিকে ‘জুয়া খেলা’র সাথে তুলনা করে তিনি বলেন, কোনো সুস্থ শিক্ষা ব্যবস্থায় লটারি থাকতে পারে না। দীর্ঘ গবেষণার পর এবং সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লটারি বাতিলের পর ভর্তির জন্য অত্যন্ত সাধারণ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। তবে এই পরীক্ষাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের কোচিং বাণিজ্য মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে হুঁশিয়ারি দেন তিনি। মন্ত্রী বলেন, “ভর্তি পরীক্ষা নিয়ে কেউ কোচিং বাণিজ্য করতে চাইলে সরকার হাত গুটিয়ে বসে থাকবে না। প্রয়োজনে সরকার নিজেই ‘ইনহাউজ কোচিং’-এর ব্যবস্থা করবে।”

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *