স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের শার্শা থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আনোয়ার হোসেন রাজীব (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। ২৫ অক্টোবর ২০২৬ তারিখ দুপুরে এই অভিযান পরিচালিত হয় এবং পরবর্তীতে আজ ২৬ অক্টোবর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর ২টা ১৫ মিনিটের সময় শার্শা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই-নিঃ) শেখ মো. জাহিদুল আলম ও তাঁর সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকশ আভিযানিক দল শার্শা থানাধীন যাদবপুর ডকের বাগান এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় যাদবপুর ডকের বাগান আনসার ক্যাম্পের পেছনে মো. সবুজ মণ্ডলের বাড়ির পূর্ব পাশে পাকা ইটের সলিং রাস্তার ওপর থেকে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. আনোয়ার হোসেন রাজীব (২২)। তাঁর পিতা আব্দুল হাই। তাঁর স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ১১নং হাজিরপাড়া ইউনিয়নের হাজিরপাড়া বাজার এলাকায়। তবে তিনি বর্তমানে যশোর জেলার শার্শা থানার দক্ষিণ বুরুজ বাগান এলাকায় মো. আনারুল কবিরের (পিতা-আমির হোসেন) বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
বিজ্ঞাপন
অভিযানকালে ধৃত আসামির দেহ তল্লাশি করে তাঁর হেফাজত থেকে জব্দতালিকা মূলে অবৈধ মাদকদ্রব্য মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে পুলিশ কর্মকর্তা এসআই শেখ মো. জাহিদুল আলম বাদী হয়ে উদ্ধারকৃত আলামতসহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেন।
উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামি আনোয়ার হোসেন রাজীবকে আজ ২৬ অক্টোবর ২০২৬ তারিখে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে। ছবি সংগৃহীত।

