মাগুরায় অভিনব কায়দায় মোটরসাইকেল ছিনতাইকালে গাঁজাসহ দুই যুবক আটক

মাগুরায় অভিনব কায়দায় মোটরসাইকেল ছিনতাইকালে গাঁজাসহ দুই যুবক আটক

মাগুরা প্রতিনিধি:

মাগুরা জেলা শহরের সনো প্লাস ডায়াগনস্টিক সেন্টারের পেছনের একটি আবাসিক এলাকার বাসার সামনে থেকে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টাকালে হাতেনাতে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় সচেতন জনতা। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, মোটরসাইকেল খোলার বিভিন্ন যন্ত্রপাতি ও মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার (২৫ অক্টোবর ২০২৬) দিবাগত রাতে মাগুরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সনো প্লাস ডায়াগনস্টিক সেন্টারের পেছনের একটি বাড়ির সামনে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ওই এলাকার এক ব্যক্তির বাসার সামনে রাখা মোটরসাইকেলটি অত্যন্ত সুকৌশলে চুরি চেষ্টা চালাচ্ছিল একটি চক্র। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে চরম সাহসিকতার সাথে ধাওয়া করে দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেন।

পরবর্তীতে জনরোষ থেকে তাদের রক্ষা করে তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করা হয় এবং পুলিশ ঘটনাস্থলে এসে আটককৃতদের হেফাজতে নেয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তল্লাশিতে আটককৃতদের কাছ থেকে একটি মোটরসাইকেল, বাইক ভাঙা বা খোলার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের খোলা যন্ত্রপাতি এবং কিছু পরিমাণ গাঁজা জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত দুই ব্যক্তির মধ্যে একজনের বাড়ি শরীয়তপুর জেলায় এবং অপরজনের বাড়ি যশোর জেলার মণিরামপুর উপজেলায়। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

শহরের প্রাণকেন্দ্রে এমন দুঃসাহসিক ছিনতাই চেষ্টার ঘটনায় এলাকাবসীর মাঝে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে স্থানীয়দের দ্রুত পদক্ষেপে একটি বড় ধরনের অপরাধ রোধ হওয়ায় এলাকাবাসীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সাধারণ মানুষ।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মাগুরার মোল্লাপাড়া বেলেমাঠ পুকুরের পানিতে ডুবে প্রাণ হারাল দুই চাচাতো ভাই

মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মহম্মদপুর বাসস্ট্যান্ডে ফের চুরির তাণ্ডব, আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা

মহম্মদপুর বাসস্ট্যান্ডে ফের চুরির তাণ্ডব, একই রাতে একাধিক প্রতিষ্ঠানে হানা

মহম্মদপুর বাসস্ট্যান্ডে ফের চুরির তাণ্ডব, একই রাতে একাধিক প্রতিষ্ঠানে হানা

মহম্মদপুর বাসস্ট্যান্ডে ফের চুরির তাণ্ডব, একই রাতে একাধিক প্রতিষ্ঠানে হানা

মাগুরায় ১৯ বোতল দেশি মদসহ ডেবিট আটক

মাগুরায় শাকেরের মৃত্যুর কারণ শনাক্তে ব্যর্থতায় চিকিৎসক সাময়িক অব্যাহতি

মহম্মদপুরে সাবেক জাতীয় দলকে ১-০ গোলে হারাল সোনালী অতীত ক্লাব

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *