রেক্টিফাইড স্পিরিটসহ আটক ১

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে রেক্টিফাইড স্পিরিট নিজ হেফাজতে রাখার অভিযোগে মোশারফ হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ১২ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়।

গ্রেফতার মোশারফ হোসেন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ক্ষিতিবদিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত জহর বিশ্বাসের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের উপ-পরিদর্শক রাফিজা খাতুন জানান, গত বুধবার (১৫ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ওই এলাকায় এক ব্যক্তি অবৈধভাবে রেক্টিফাইড স্পিরিট বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রেখেছে। পরে মোশারফ হোসেনের বাড়িতে অভিযান চালানো হলে তিনি পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে তার দেখানো মতে ঘরের ভেতর থেকে ১২ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। আটক মোশারফ হোসেনকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

ফাইল ছবি

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *