যশোর সদর হাসপাতালে জেলা প্রশাসনের ঝটিকা অভিযান : অবৈধ পার্কিং ও দালাল বিরোধী তদারকি

যশোর সদর হাসপাতালে জেলা প্রশাসনের ঝটিকা অভিযান : অবৈধ পার্কিং ও দালাল বিরোধী তদারকি

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের দালালচক্র নির্মূল এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে ঝটিকা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ মে) দুপুর পৌনে ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত হাসপাতালের বিভিন্ন ব্লকে এই অভিযান চালানো হয়।

সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিস কুমার দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আহসান কবির বাপ্পি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে হাসপাতালের ভেতর নিয়ম বহির্ভূতভাবে অ্যাম্বুলেন্স পার্কিং করার দায়ে মো. আবুল কালাম আজাদ নামের এক চালককে আটক করা হয়। ঘোপ জেল রোড এলাকার বাসিন্দা ওই চালক গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া হাসপাতালের মূল ফটক সংলগ্ন এলাকায় যত্রতত্র গড়ে ওঠা অবৈধ দোকানপাটগুলো দ্রুত সরিয়ে নেওয়ার জন্য মালিকদের কঠোর নির্দেশনা প্রদান করে প্রশাসন।

সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সাধারণ রোগীদের হয়রানি বন্ধ এবং দালালদের দৌরাত্ম্য ঠেকাতে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এবং হাসপাতালের পরিবেশ সুন্দর রাখতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের ঝটিকা তদারকি নিয়মিত অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে ইয়ামাহা গ্রুপের অ্যাডমিন পিয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

কবে গ্রেপ্তার হবে অপরাধী শিক্ষক?

আত্মোৎসর্গকারী ২ পুলিশ সদস্যের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ : যশোরে উপহার সামগ্রী হস্তান্তর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় নজরুল উৎসব : মহম্মদপুরে নিতাই রায় চৌধুরী

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *