স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের রেলরোডস্থ টিবি ক্লিনিক এলাকার কৃষি অফিসের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বোমা ও একটি ধারালো দেশীয় দা উদ্ধার করেছে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বিজ্ঞাপন
আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ৯:০০ ঘটিকার সময় এই বিস্ফোরক ও অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রেলরোড টিবি ক্লিনিক সংলগ্ন কৃষি অফিসের সামনের রাস্তার পাশে সন্দেহজনকভাবে একটি বোমা এবং একটি রামদা পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। পরবর্তীতে মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় সচেতন নাগরিকেরা বিলম্ব না করে অবিলম্বে যশোর কোতোয়ালি মডেল থানায় বিষয়টি অবহিত করেন।
সংবাদ পাওয়ার পরপরই কোতোয়ালি থানা পুলিশের একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এলাকাটি ঘিরে ফেলে। পরবর্তীতে সতর্কতার সাথে পরিত্যক্ত অবস্থায় থাকা বোমাটি এবং ধারালো দাটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, “স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৯টার দিকে কৃষি অফিসের সামনে থেকে একটি বোমা এবং একটি রামদা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি কারা, কী উদ্দেশ্যে এগুলো এখানে রেখে গেছে তা চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।”
এ ঘটনায় বর্তমানে ওই এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশি টহল জোরদার করা হয়েছে। ফাইল ছবি সংগৃহীত।


