যশোর হোমিওপ্যাথিক কলেজ মার্কেটে ৩৫ পিস ইয়াবাসহ জুলি আটক

যশোর হোমিওপ্যাথিক কলেজ মার্কেটে ৩৫ পিস ইয়াবাসহ জুলি আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের প্রাণকেন্দ্র হোমিওপ্যাথিক কলেজ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ জুলি আক্তার (৩৪) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭:০০ ঘটিকার সময় শহরের হোমিওপ্যাথিক কলেজ মার্কেটের নিচে অবস্থিত তুহিনের বিকাশের দোকানের সামনে থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত জুলি আক্তার বরিশাল জেলার কাটিপাড়া এলাকার নেসারুদ্দিনের মেয়ে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর ফাঁড়ির পুলিশ ওই এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে সন্দেহভাজন হিসেবে জুলি আক্তারকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছে থাকা ৩৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানের বিষয়ে পুলিশ জানায়, আটককৃত জুলি আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় যশোর কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের আইনি প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় পুলিশি অভিযানে ৮ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা ঘিরে অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ঝিকরগাছায় আনসার বাহিনীর তদারকি বৃদ্ধি

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

শেখহাটিতে প্রবীণদের ফুটবল শৈলী : যুবসমাজকে খেলামুখী ও মাদকমুক্ত রাখার অনন্য প্রয়াস

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *