যশোর কোতয়ালী থানায় অপহরণের অভিযোগ দিয়েও মেলেনি প্রতিকার

যশোর কোতয়ালী থানায় অপহরণের অভিযোগ দিয়েও মেলেনি প্রতিকার

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে যশোর কোতয়ালী থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগে সদর উপজেলার রামনগর গ্রামের মোঃ ইউনুস আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪০) জানান,তার সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ে নেহা আক্তার তোয়া (১৩)কে পরিকল্পিতভাবে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় তিনি গত তিন দিন আগে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলেও এখনো পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি এবং তার কন্যাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

অভিযোগপত্রে বলা হয়,অভিযুক্তদের মধ্যে রয়েছেন মুন্না (২০), নাজমুল (৬০), জোসনা বেগম (৪৫), সুমন (২০) এবং রুম্মান (২২)। তাদের মধ্যে নাজমুল ও জোসনা বেগম স্বামী-স্ত্রী এবং মুন্না তাদের পরিবারের সদস্য বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা রামনগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। ওই অবস্থায় মুন্না ভুক্তভোগী কিশোরীকে প্রেমের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলেন বলে দাবি করা হয়েছে। পরবর্তীতে পরিবারের অভিযোগ অনুযায়ী, গত ১৫ মে বিকেলে সুমন ও রুম্মানের সহযোগিতায় কিশোরীকে বাড়ি থেকে অপহরণ করা হয়।

ভুক্তভোগীর পরিবার দাবি করে, বিষয়টি জানার পর তারা অভিযুক্তদের পরিবারের কাছে সহযোগিতা চাইলে কোনো সহায়তা পাওয়া যায়নি এবং উল্টো হুমকি-ধমকি দেওয়া হয়। পরিবার জানায়, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও কিশোরীর সন্ধান না পেয়ে তারা থানায় অভিযোগ করতে বাধ্য হন। এ বিষয়ে  ইনচার্জ বরাবর অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিযোগটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা ও ভুক্তভোগীকে উদ্ধারের দাবি জানিয়েছেন বাদী।

যশোর কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন,অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ফাইল ছবি

আরো পড়ুন

কবে গ্রেপ্তার হবে অপরাধী শিক্ষক?

আত্মোৎসর্গকারী ২ পুলিশ সদস্যের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ : যশোরে উপহার সামগ্রী হস্তান্তর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় নজরুল উৎসব : মহম্মদপুরে নিতাই রায় চৌধুরী

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *