যশোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের শার্শা উপজেলায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। এসময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের জিরেনগাছা গ্রামের আলার মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জিরেনগাছা গ্রামের বিএনপি নেতা আব্দুল মমিন মোল্লা গ্রুপ, ও আরমান হোসেন ডাবলু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার রাতে ডাবলু গ্রুপের সমর্থক রাজ্জাক (২৫), দ্বীন ইসলাম (৪৫) ও মিলন হোসেন (৪০) স্থানীয় একটি ফার্মেসিতে ওষুধ কিনতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলা উভয় পক্ষের চারজন আহত হয়। হামলার পর অভিযুক্তরা এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
খবর পেয়ে প্রতিপক্ষ গ্রুপের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে উত্তেজনা সৃষ্টি করলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা দেখা দেয়। পরে শার্শা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পরিস্থিতি আপাতত স্বাভাবিক থাকলেও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন বলেন, এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

যশোরে ইয়াবাসহ আট কারবারি গ্রেপ্তার : বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করল আদালত

মণ্ডলগাতি গ্রামে গাঁজাসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ায় উত্তেজিত জনতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

অসহায় আরমান আলীকে হুইলচেয়ার উপহার দিল আল মামুন ফাউন্ডেশন

একতারা ও দোতারার সুরে মুখর যশোরের প্রাচ্যসংঘ প্রাঙ্গণ : সাধকের মরমি গানে মুগ্ধ শ্রোতারা

ঝিকরগাছায় গৃহবধূ, সদরে গাছ থেকে পতন ও শার্শায় বিষপানে প্রাণহানি

যশোরে মহাসপ্তমীতে পুলিশের সম্প্রীতি শোভাযাত্রা : উৎসবের আনন্দে একীভূত সকল ধর্মের মানুষ

বেনাপোল ও শার্শায় ১৫০ পিস ইয়াবাসহ আটক ৩

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *