যশোরে পানি সম্পদ প্রতিমন্ত্রী

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকালে যশোরে পৌঁছেছেন। খাল পুনঃখনন ও পানি ব্যবস্থাপনার উন্নয়ন কার্যক্রম পর্যালোচা করতে তাঁর এ সফর।

সকাল ১০টা ২৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন প্রতিমন্ত্রী। এ সময় তাঁকে স্বাগত জানান জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। পরে সড়কপথে শার্শা উপজেলার উল্লাসী খাল পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন তিনি।
জেলা প্রশাসন সূত্র জানায়, উল্লাসী খালের বর্তমান অবস্থা সরেজমিনে দেখা এবং পুনঃখননসহ চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নই এ সফরের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, এ পরিদর্শনের মাধ্যমে এলাকায় পানি ব্যবস্থাপনা উন্নয়নে কার্যকর দিকনির্দেশনা পাওয়া যাবে।
এ সময় জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।ছবি সংগৃহীত।

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *