ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে নিরাপদ ও সহজ ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করার লক্ষ্যে যশোরের ঝিকরগাছা বাজারে পুবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে এক “ক্যাশলেস ক্যাম্পেইন” ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

 সোমবার (১৭ আগস্ট ২০২৬) সকাল ১১টায় ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদ রোডে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন পুবালী ব্যাংক পিএলসির সহকারী ব্যবস্থাপক ও যশোর শাখা প্রধান মো. ফরিদ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুবালী ব্যাংক ঝিকরগাছা উপ-শাখা ব্যবস্থাপক মো. খান এমরান হোসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ক্যাম্পেইনে উপস্থিত স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মাঝে ‘বাংলা কিউআর’ ব্যবহারের মাধ্যমে তাৎক্ষণিক ও ঝামেলামুক্ত অর্থ পরিশোধ, নিরাপদ লেনদেন ব্যবস্থা এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পাশাপাশি গ্রাহকদের সুবিধার্থে ব্যাংকের প্রচলিত বিভিন্ন আমানত, ঋণ প্রকল্প ও প্রযুক্তিগত সেবা সম্পর্কেও অবহিত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. ফরিদ আহমেদ বলেন, আধুনিক ও ডিজিটাল লেনদেনব্যবস্থা জোরদার করতে ক্যাশলেস সেবা সম্প্রসারণে পুবালী ব্যাংক নিরলস কাজ করে যাচ্ছে। ঝিকরগাছা বাজারের ব্যবসায়ীদের বাংলা কিউআর ব্যবহারে উদ্বুদ্ধ করা এবং স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

উক্ত সচেতনতামূলক অনুষ্ঠানে পুবালী ব্যাংক পিএলসি’র ঝিকরগাছা উপ-শাখার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *