যশোরে ট্রেনে কাটা পড়ে নড়াইলের বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

যশোরে ট্রেনে কাটা পড়ে নড়াইলের বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৯ নভেম্বর ২০২৬

যশোরের বসুন্দিয়ায় ট্রেনে কাটা পড়ে পরী বেগম (৬১) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে বসুন্দিয়া ইউনিয়নের সিঙ্গিয়া রেলক্রসিং সংলগ্ন রেললাইনের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পরী বেগম নড়াইল সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামের মৃত মধু মোল্লার মেয়ে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সিঙ্গিয়া রেলক্রসিং এলাকায় রেললাইনের পাশে মাথায় গুরুতর ও রক্তাক্ত আঘাতসহ ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত হয়ে বসুন্দিয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার তাৎক্ষণিকভাবে যশোর রেলওয়ে পুলিশকে (জিআরপি) খবর দেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরবর্তীতে সোমবার দুপুর সোয়া ১২টার দিকে ময়নাতদন্ত ও অন্যান্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মরদেহটি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

রেলওয়ে পুলিশ জানায়, এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে ঠিক কোন ট্রেনে ও কীভাবে তিনি দুর্ঘটনায় পতিত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শা-কাশিপুর সড়কে ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

যশোরের প্রাণ ভৈরব নদ রক্ষায় ডা. উষার একক উদ্যোগ ও পরিচ্ছন্নতা অভিযান

গোপালগঞ্জ থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার : দুই পেশাদার চোর আটক

বেনাপোল সীমান্তে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

যশোরে ২৪ ঘণ্টায় নতুন ২৭ ডেঙ্গু রোগী ভর্তি হাসপাতালে চিকিৎসাধীন ৮৮ জন

কেশবপুরে আইনশৃঙ্খলা সভায় সাংবাদিকদের পুলিশি হয়রানি বন্ধের জোর দাবি

চৌগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার আহ্বান

বাঘারপাড়ার বল্লামুখ গ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাঘারপাড়ার দরাজহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৫টি মুদি দোকান

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *