বাঘারপাড়ার বল্লামুখ গ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাঘারপাড়ার বল্লামুখ গ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৯ নভেম্বর ২০২৬

যশোরের বাঘারপাড়ায় রেবেকা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার (৮ নভেম্বর ২০২৬) রাত ৮টার দিকে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের বল্লামুখ গ্রাম থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রেবেকা খাতুন বল্লামুখ গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন রেবেকা খাতুন। পরিবারের সদস্যদের অগোচরে নিজ বসতঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে বাঘারপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। বাঘারপাড়া থানা পুলিশ জানায়, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বাঘারপাড়ার দরাজহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৫টি মুদি দোকান

ভারতের পূজামণ্ডপে অগ্নিকাণ্ডের ছবি যশোরের কালীবাজারের বলে অপপ্রচার

যশোর টিবি ক্লিনিক ও বেলতলা থেকে ১১০ পিস ইয়াবাসহ ২ জন আটক

যশোরের ঘোপ উত্তরপাড়ায় ৩৮ কেজি গাঁজাসহ বাবলু গ্রেপ্তার

যশোর কচুয়ায় নাইট ফুটবল টুর্নামেন্টে ফাইনালে চিত্রামায়াকে হারিয়ে চ্যাম্পিয়ন সাইক্লোন একাদশ

মণিরামপুরের খাটুরা বাওড়ে মাছ আহরণের অনুমতি চেয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

প্রথিতযশা সংবাদপত্রসেবী সৈয়দ নাজমুল হোসেনের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী আজ

কোটচাঁদপুরে যশোর ডিবির অভিযান : পলাশ জুয়েলার্স থেকে স্বর্ণের চেইন উদ্ধার : গ্রেপ্তার ২

কেশবপুরের অটোভ্যান চালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাই!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *