যশোরে চালক খুচরা টাকা করতে যেতেই বাইক-অটো নিয়ে চম্পট!

যশোরে চালক খুচরা টাকা করতে যেতেই বাইক-অটো নিয়ে চম্পট!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে চালকের চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে পালিয়ে যাওয়ার সময় রনজু হোসেন গোলাপ (২৫) নামে এক চালবাজ যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। পরবর্তীতে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে বিচারে তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন আদালত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ তাৎক্ষণিক রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত আসামি রনজু হোসেন গোলাপ যশোর শহরের চোপদারপাড়া এলাকার দিলজার হোসাইনের ছেলে।

আদালত ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অভিযুক্ত গোলাপ ভাড়ার কথা বলে অটোরিকশাচালক মোহাম্মদ হোসেনকে সঙ্গে নিয়ে যশোর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে আসেন। একপর্যায়ে গন্তব্যে পৌঁছানোর পর চালক ভাড়ার টাকার নোট খুচরা করার উদ্দেশ্যে সামান্য দূরে যান। এ সুযোগে ওত পেতে থাকা গোলাপ চালকের অনুপস্থিতির সুযোগ নিয়ে দ্রুত অটোরিকশাটি নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে।

বিষয়টি দূর থেকে দেখতে পেয়ে অটোরিকশাচালক মোহাম্মদ হোসেন চিৎকার শুরু করলে আদালত চত্বরে উপস্থিত স্থানীয় সাধারণ লোকজন ও সেখানে দায়িত্বরত নিরাপত্তা পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে চোর গোলাপকে ঘেরাও করে হাতেনাতে আটক করে।

পরবর্তীতে ভুক্তভোগী অটোরিকশাচালক মোহাম্মদ হোসেনের লিখিত অভিযোগের ভিত্তিতে আদালত সমস্ত সাক্ষ্য-প্রমাণ বিবেচনা করে অভিযুক্ত গোলাপকে দোষী সাব্যস্ত করেন এবং ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সাথে ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও বিনাশ্রম দণ্ডের আদেশ দেওয়া হয়।

আদালতের রায় ঘোষণার পরপরই সাজাপ্রাপ্ত আসামি গোলাপকে কড়া পুলিশ পাহারায় যশোর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে বসতঘরে হামলা-ভাঙচুর : প্রতিবাদ করায় জহিরকে রক্তাক্ত করলো পিতা-পুত্র

চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদের স্মরণে চৌগাছায় নাগরিক শোকসভা

একাধিক হত্যা ও মাদক মামলার আসামি রকি ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার

যশোরের পুরাতন কসবায় আদালতে বিচারাধীন জমিতে জবরদখল চেষ্টার অভিযোগ!

অবৈধ ঘরের কারণে পণ্ড চৌগাছার কাঁচাবাজার!

টাইব্রেকারে বাঁকড়াকে হারিয়ে ফাইনালে শংকরপুর ইউনিয়ন একাদশ

পিস্তল, গুলি ও ২ হাজার পিস ইয়াবাসহ অস্ত্রধারী যুবক গ্রেফতার

যুবদলের মাগুরা সভাপতি কল্লোল ও যশোর সদস্য সচিব রানাকে শোকজ চিঠিতে কঠোর বার্তা

যুবদল থেকে অবশেষে পদ হারালেন শার্শার বিতর্কিত নেতা শহীদুল ইসলাম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *