যশোরে গভীর রাতে আ.লীগের মশাল মিছিলের চেষ্টা : সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ২

যশোরে গভীর রাতে আ.লীগের মশাল মিছিলের চেষ্টা : সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ২

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের নির্দেশে ফের একদল যুবকের মিছিলের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার রামনগর ইউনিয়নের ক্ষণিকা পিকনিক কর্নার এলাকায় এ ঘটনা ঘটে। আনোয়ার হোসেন বিপুল তার ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন এবং যশোর শহরের উপশহর এলাকার মৃত শুকুর শেখের ছেলে ইমরান হোসেনকে আটক করে।
পুলিশ জানায়, আটক দুজনকে ২০২৫ সালের ২৯ অক্টোবর সেন্ট্রাল রোডে আইএনবি মিডিয়া সাইনের সামনে আনোয়ার হোসেন বিপুলের ব্যানার তৈরির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, পলাতক আনোয়ার হোসেন বিপুল আত্মগোপনে থেকে যশোরের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার নির্দেশ দিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত একাধিক মামলাও তার বিরুদ্ধে রয়েছে। তিনি জানান, নতুন করে নাশকতার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

২৪ ঘণ্টায় নতুন ২১ জন ডেঙ্গু ও ১২ জন হামের রোগী ভর্তি

বেনাপোলে সীমান্তে ৪ লাখ ৬২ হাজার টাকার পণ্য উদ্ধার

নাভারণে পাচারকালে ২ কেজি গাঁজাসহ শামীম বাবু আটক

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *