যশোর বোর্ডে অংশ নিলো ৩২ হাজার ৮২৪ শিক্ষার্থী, অনুপস্থিত সহস্রাধিক

যশোর বোর্ডে অংশ নিলো ৩২ হাজার ৮২৪ শিক্ষার্থী, অনুপস্থিত সহস্রাধিক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি পরীক্ষার শনিবারের (১ আগস্ট ২০২৬) ৭টি বিষয়ের পরীক্ষায় মোট ১ হাজার ১৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ হোসেন আলী নিশ্চিত করেছেন যে, সকাল ও বিকেলের শিফট মিলিয়ে মোট ৩২ হাজার ৮২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

বোর্ড সূত্রে জানা যায়, শনিবার সকালে মনোবিজ্ঞান (তত্ত্বীয়) ২য় পত্র, কৃষিশিক্ষা (তত্ত্বীয়) ২য় পত্র, মৃত্তিকা বিজ্ঞান (তত্ত্বীয়) ২য় পত্র, চারু ও কারুকলা (তত্ত্বীয়) ২য় পত্র এবং নাট্যকলা ২য় পত্র—এই ৫টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩১ হাজার ৬৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ১০৭ জন অনুপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে বিকেলে পরিসংখ্যান (তত্ত্বীয়) ২য় পত্র এবং ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ ২য় পত্রের পরীক্ষায় ১ হাজার ১৭৮ জন অংশ নেন এবং অনুপস্থিত ছিলেন ৪০ জন পরীক্ষার্থী।

খুলনা বিভাগের ১০ জেলার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সকালের পরীক্ষায় সর্বোচ্চ ২০৮ জন অনুপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলায়। এছাড়া সাতক্ষীরায় ১৯৯, খুলনায় ১৬০, যশোরে ১৫২, চুয়াডাঙ্গায় ১০২, কুষ্টিয়ায় ৮৭, নড়াইলে ৭৫, বাগেরহাট ও মাগুরায় ৪৫ জন করে এবং মেহেরপুরে ৩৪ জন অনুপস্থিত ছিলেন।

বিকেলের শিফটের পরীক্ষায় যশোরে ৯ জন, খুলনায় ৫, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ ও মাগুরায় ৪ জন করে, বাগেরহাট, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় ৩ জন করে এবং নড়াইল জেলায় ১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ হোসেন আলী জানান, শান্তিময় পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা বহিস্কারের খবর পাওয়া যায়নি। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *