যশোরে কিসমত নওয়াপাড়ায় দিন দুপুরে চুরি : মামলার আসামি উপশহর ও বিরামপুরের দুইজন

যশোরে কিসমত নওয়াপাড়ায় দিন দুপুরে চুরি : মামলার আসামি উপশহর ও বিরামপুরের দুইজন

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

দিনের বেলায় সদর উপজেলার কিসমত নওয়াপাড়া গ্রামের এক বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মঙ্গলবার ২০ মে দিবাগত গভীর রাতে মামলাটি করেন ওই গ্রামের রাজু আহম্মেদ এর স্ত্রী তাসলিমা। মামলায় তিনি আসামী হিসেবে উল্লেখ করেন, উপশহর এ ব্লকের মৃত মোর্শদ এর ছেলে তিতাস খান ও বিরামপুর গাবতলা তেঁতুলতলার মোড় এলাকার রাশেদ খান সুজনসহ অজ্ঞাতনামা ৩/৪জন। পুলিশ চুরির অভিযোগে তিতাস খানকে আটক করেছে।

মামলায় বাদি উল্লেখ করেন, তিনি ঝুমঝুমপুর মাছ কোম্পানীতে চাকুরী করে জীবিকা নির্বাহ করে। বাদির স্বামী রাজু আহম্মেদ ফার্ণিচারের কাজ করে। প্রতিদিনের ন্যায় ১৯ মে সকাল ৬ টার সময় বাদি তার কর্মস্থলে যান। স্বামী সকাল ৯ টায় তার কর্মকান্ডের উদ্দেশ্যে বাড়ি হতে বের হন। স্বামী রাজু আহম্মেদ ওই দিন সন্ধ্যা ৭ টার সময় বাড়িতে এসে দেখেন ঘরের মালামাল তছনছ করা। পরে বাদিকে সংবাদ দিলে বাদি এসে দেখেন ঘরের ছাদের নীচে গাঁথা ইট ভেঙ্গে চোরেরা ঘরে ঢুকে কেউ না থাকার সুযোগে নগদ ৫৬ হাজার টাকা ২ আনা ওজনের ১ জোড়া স্বর্ণের কানের দুল ও ১২ হাজার টাকা মূল্যের ভিভো মোবাইলসহ ১লাখ ৮ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। চুরি হওয়ার পর বাদিসহ তার স্বামী আশপাশের লোকজনের সাথে আলাপ আলোচনা করে নিশ্চিত হন উল্লেখিত দুই চোরসহতাদের অজ্ঞাতনামা ৩/৪জন এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ চুরির অভিযোগে তিতাস খানকে আটক করে বুধবার আদালতে সোপর্দ করেছে। প্রতীকী-ছবি ।
আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *