যশোরের কৃতি সন্তান লায়ন মোস্তফা কামাল রিহ্যাবের পরিচালক নির্বাচিত: সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠকদের অভিনন্দন

যশোরের কৃতি সন্তান লায়ন মোস্তফা কামাল রিহ্যাবের পরিচালক নির্বাচিত: সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠকদের অভিনন্দন

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক লায়ন প্রকৌশলী মোঃ মোস্তফা কামাল আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘রিহ্যাব’ (REHAB)-এর পরিচালক নির্বাচিত হওয়ায় তাঁকে বর্ণাঢ্য ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। যশোরের ক্রীড়াঙ্গন, সাবেক ফুটবল খেলোয়াড় এবং স্থানীয় ক্রীড়া সংগঠকদের পক্ষ থেকে এই অভিনন্দন ও সংবর্ধনা প্রদান করা হয়।

লায়ন প্রকৌশলী মোঃ মোস্তফা কামাল রিহ্যাবের পরিচালক নির্বাচিত হওয়ায় যশোরের ক্রীড়াঙ্গনে আনন্দের হাওয়া বইছে। ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, তাঁর এই অর্জন যশোরের ক্রীড়া ও সামাজিক অঙ্গনকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত নেতৃবৃন্দ তাঁর দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

উষ্ণ এই অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যশোরের ক্রীড়াঙ্গনের একঝাঁক পরিচিত মুখ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন—এবিএম আক্তারুজ্জামান, আলমগীর সিদ্দিকী, অ্যাডভোকেট নজরুল ইসলাম, মাসুদ হাসান টিটো, মোঃ হালিম রেজা, সোহেল আল মামুন নিষাদ, এনাম মাহমুদ খান বাবু, জাহিদ হাসান তারেক নিপ্পন, কাজী সামসুল ইসলাম জালাল, লাবু জোয়ার্দার, এজাজুর রহমান তুষার, আমিন, সোহেল, নজু প্রমুখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *