যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

নোংরা পরিবেশ, ময়লা আবর্জনার পাশে মিষ্টি তৈরী, বাসি দই ফ্রিজে সংরক্ষণের অভিযোগে যশোরের আসিফ সুইটস নামক দোকানে ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে তা আদায় করা হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা খধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা বুধবার (২৯ জুলাই) আসিফ সুইটসের কারখানা ও দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যশোরের কর্মকর্তা আব্দুর রহমান বলেছেন, বুধবার বেলা সাড়ে ১১ টা থেকে ১২ টা পর্যন্ত আসিফ সুইটসের ই ব্লক কলাবাগান এলাকার কারখানায় অভিযান চালানো হয়। দেখা গেছে কারখানার ড্রেনের ব্যবস্থা নেই। নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ। চারিপাশে মাছি উঠছে এবং ডাস্টবিনের পাশে মিষ্টি তৈরি করা হচ্ছে। এরপর উপশহর খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় আসিফ সুইটসের দোকানে অভিযান চালানো হয়। দোকানের মধ্যে ফ্রিজে রাখা দই বাঁশি। এছাড়া অন্যান্য মিষ্টিও রয়েছে সেখানে। এই সমস্ত অভিযোগে দোকান মালিক কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং সতর্ক করে দেয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে সুষ্ট সুন্দর পরিবেশ তৈরির জন্য।
এ সময় ভোক্তা অধিকার সংক্রান্ত অধিদপ্তর এর যশোরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *