যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফারকে বদলিজনিত বিদায় সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি

তারিখ: ৭ নভেম্বর ২০২৬

যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনের বদলিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় যশোর শহরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে সমিতির পক্ষ থেকে এই উষ্ণ সংবর্ধনার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সমিতির সাধারণ সম্পাদক কবিরুল ইসলামের সুচারু সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জি এম আবু ফয়সাল।

অনুষ্ঠানে সমিতির কার্যনির্বাহী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক রতন আচার্য, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দীন আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হায়দার, ছাত্রবিষয়ক সম্পাদক রায়হান কবীর, কার্যনির্বাহী সদস্য ড. অসীত বরণ মণ্ডল এবং মাহমুদুন্নবী চাঁনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিদায়ী অতিথি মোজাফফার হোসেনের বর্ণাঢ্য কর্মজীবন এবং সাতক্ষীরা কল্যাণ সমিতির সাংগঠনিক কার্যক্রমে তাঁর মূল্যবান অবদানের বিভিন্ন দিক কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়। বক্তারা তাঁর খুলনা বদলি উপলক্ষে নতুন কর্মস্থলে সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তাঁর সুন্দর ভবিষ্যৎ জীবনের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি সমিতির নিয়মিত কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২০ নভেম্বর শুক্রবার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি হিসেবে সাধারণ মানুষের মাঝে মশারি বিতরণ এবং সংগঠনের আসন্ন বার্ষিক পিকনিক আয়োজনসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা ও সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

৭ই নভেম্বর উপলক্ষে যশোর কেন্দ্রীয় কারাগারে দিনভর উন্নতমানের খাবার পরিবেশন

‘২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি’: যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অম...

যশোরে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের তাৎপর্য তুলে ধরে ট্রেড ইউনিয়ন সংঘের র‍্যালি ও মানববন্ধন

আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্যের বিকল্প নেই : যশোর টাউন হল ময়দানে অধ্যাপক নার্গিস বেগম

জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালি ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে যবিপ্রবিতে উদযাপিত হলো ঐতিহাসিক ৭ নভেম্বর

ঐতিহাসিক ৭ই নভেম্বরের চেতনা ও গুরুত্ব নিয়ে যশোর কেন্দ্রীয় কারাগারে আলোচনা সভা

যশোর হামিদপুর আল-হেরা কলেজে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নানা কর্মসূচির মধ্য দিয়ে কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঝিকরগাছায় শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনালের মানবিক উদ্যোগ : এতিম শিক্ষার্থীরা পেল স্কুল ব্যাগ ও শি...

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *