যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির ব্যতিক্রমী উদ্যোগ

যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির ব্যতিক্রমী উদ্যোগ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে এক আনন্দঘন ও প্রতিদ্বন্দ্বিতামূলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে এ বিশেষ আয়োজন করা হয়।

আজ শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেল ৫টায় যশোরের ক্যান্ডেললাইট রেস্টুরেন্টে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমিতির সভাপতি জি এম আবু ফয়সালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট সাইয়েদ রুহুল কুদ্দুস কচি এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সদস্য অ্যাডভোকেট নজরুল ইসলাম। শুরুতেই আমন্ত্রিত বিশেষ অতিথিদের ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মো. মোজাম্মেল হক, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার অ্যাডভোকেট বদরুদ্দোজা বদর, ড. অসিত বরণ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান, সিরাজুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক রায়হান কবীর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দীন আহমদ, মোজাফফর হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মোট ৫০ নম্বরের একটি তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের উপস্থিত সদস্য ও অতিথিরা উৎসাহ-উদ্দীপনার সাথে অংশ নেন। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রিয়াজ উদ্দীন আহমদ, দ্বিতীয় স্থান অধিকার করেন প্রধান অতিথি ডা. শেখ আবু শাহীন এবং তৃতীয় স্থান অর্জন করেন ড. অসিত বরণ মণ্ডল।

সমাবেশে বক্তারা বলেন, ব্যস্ত নাগরিক জীবনে এ ধরনের বুদ্ধিবৃত্তিক আয়োজন নিজেদের মধ্যকার পারস্পরিক মেলবন্ধন, আন্তরিকতা ও যোগাযোগ বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। বর্ণাঢ্য এই আয়োজনের শেষ পর্বে সকল সদস্য ও অতিথিদের প্রীতি আপ্যায়নে আপ্যায়িত করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

যশোর সীমান্তে ১০ লাখ টাকারও বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ

চৌগাছা কাঁচাবাজারের দোকান উচ্ছেদ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করলেন হাইকোর্ট

যশোরে মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের ১৭৯তম মাসিক সাহিত্য সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শারদীয় দুর্গোৎসবে বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শার্শায় পুলিশি অভিযানে ৮ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা ঘিরে অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ঝিকরগাছায় আনসার বাহিনীর তদারকি বৃদ্ধি

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *