মুক্তিযুদ্ধে জামায়াত বিরোধী শক্তি-এটি প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী আসাদুজ্জামান

মোঃ মাসুদ রানা:

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামী বিরোধী শক্তি হিসেবে কাজ করেছে—এটি এখন প্রতিষ্ঠিত সত্য বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান।
শুক্রবার (১ মে) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, সংসদে আইন পাসের মধ্য দিয়েই বিষয়টি স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়নে যা করণীয়, তা বিএনপি করবে। তবে গণভোটের একটি অংশে প্রতারণা রয়েছে, সেই প্রতারণার সঙ্গে বিএনপি নেই।
শৈলকূপা পৌর শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কিসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ছবি ভিডিও থেকে নেয়া।

আরো পড়ুন

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *