মালঞ্চিতে জুয়ার বোর্ডে পুলিশের হানা

মালঞ্চিতে জুয়ার বোর্ডে পুলিশের হানা

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর সদর উপজেলার মালঞ্চি এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ঝালকাটি জেলার রাজাপুর উপজেলার রোলা মোল্লাবাড়ি গ্রামের মৃত রাশেদ মোল্লার ছেলে তোফাজ্জেল মোল্লা টুকু এবং একই উপজেলার জীবনদাসকাঠী গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে নাছির উদ্দিন। তারা বর্তমানে যশোর শহরের আরএন রোড এলাকায় বসবাস করেন। অপর দুইজন হলেন সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা বল্ডফিল্ড এলাকার শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ জাকির হোসেন এবং যশোর সদর উপজেলার শাততলা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে নূরে আলম সিদ্দিকী মিন্টু।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, তদন্ত ওসি কাজী বাবুল এবং ওসি অপারেশন মমিনুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মালঞ্চি এলাকার মফিজের বাড়িতে বিশেষ অভিযান চালায়। এ সময় প্রকাশ্যে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন জুয়াড়ি পালিয়ে যায়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে জুয়ার বোর্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *