মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যশোরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যশোরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে যশোরে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোরের উদ্যোগে এবং শিশু একাডেমি যশোরের সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,যশোরের উপ-পরিচালক পারভীন আক্তার। সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস।
আয়োজকরা জানান, শিশু-কিশোরদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে এবং সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এ আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সভিত্তিক মোট চারটি বিভাগে শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। শিশুদের ছোটবেলা থেকেই মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *