মহেশপুরে ড্রাগন বাজার রেজিস্ট্রেশনের দাবী  ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

মহেশপুরে ড্রাগন বাজার রেজিস্ট্রেশনের দাবী ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক কোটচাঁদপুর ঝিনাইদহ। ২২ আগষ্ট -২০২৬

ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর ড্রাগন বাজার দ্রুত সরকারিভাবে রেজিস্ট্রেশনের আওতায় আনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বাজারটির বিরুদ্ধে চলমান অসত্য অপপ্রচারের প্রতিবাদে এক বিশাল মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শনিবার সকালে গৌরীনাথপুর বাজার প্রাঙ্গণে স্থানীয় আড়তদার, বাজার পরিচালনা কমিটি ও সাধারণ কর্মচারীদের যৌথ উদ্যোগে এই কর্মসূচীর আয়োজন করা হয়। ব্যানার ও ফেস্টুন হাতে এলাকার বিপুল সংখ্যক ড্রাগন চাষি, ক্ষুদ্র ব্যবসায়ী এবং বাজার কর্তৃপক্ষের প্রতিনিধিরা এতে শতস্ফূর্তভাবে অংশ নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, গৌরীনাথপুর ড্রাগন বাজারটি এই অঞ্চলের হাজারো কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তি এবং স্থানীয় অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। তবে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বাজারটি নিয়ে নানামুখী মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে।

কর্মসূচী থেকে অবিলম্বে এ জাতীয় কুচক্রী অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা কৃষক ও ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে বাজারটির সরকারি রেজিস্ট্রেশন প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

উক্ত মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে সংহতি ও বক্তব্য প্রকাশ করেন বাজার পরিচালনা কমিটির সভাপতি সোহাগ খান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান মাস্টার এবং ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মশিয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

সকলের সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে শিশু ফারহানের প্রাণ

পদ হারালেন তিন ব্যাংকের এমডি

বাস্তব অভিজ্ঞতা অর্জনে ঝিনাইদহের কালীগঞ্জে খুলনার কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আখের দর বৃদ্ধিতে স্বস্তি, মোবারকগঞ্জ সুগার মিলে শুভ রোপণ মৌসুমের পথচলা

আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে-কালীগঞ্জে রাশেদ খাঁন

আওয়ামী লীগকে ফেরাতেই জামায়াত এনসিপির লং মার্চের ঘোষনা

প্রেম, ১৬ মাসের সংসার এবং শেষমেশ ধর্ষণ মামলা!

অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ বিকাশে নজরুলের বিকল্প নেই- কোটচাঁদপুরে এমপি মতিয়ার রহমান

জেলা পরিষদ প্রশাসকের ২ লাখ টাকার অনুদান ঘোষণা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *