মহেশপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ আটক

মহেশপুরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ আটক

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে।। ২২ আগস্ট ২০২৬

ঝিনাইদহের মহেশপুরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. আব্দুল মান্নান (৬৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার গোকুলনগর গ্রামে এ ঘটনা ঘটে। আটক আব্দুল মান্নান ওই গ্রামের মৃত ওয়াজেদ মোল্লার ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ও শিশুটির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সময় শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় আব্দুল মান্নান লেবু খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের বাড়ির রান্নাঘরে নিয়ে যান বলে অভিযোগ। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একপর্যায়ে বিষয়টি জানতে পেরে শিশুটির মা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে মহেশপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আব্দুল মান্নানকে আটক করে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। শিশুটির চিকিৎসা ও তদন্তের পর অভিযোগের বিষয়ে আইনগতভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

সকলের সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে শিশু ফারহানের প্রাণ

পদ হারালেন তিন ব্যাংকের এমডি

বাস্তব অভিজ্ঞতা অর্জনে ঝিনাইদহের কালীগঞ্জে খুলনার কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আখের দর বৃদ্ধিতে স্বস্তি, মোবারকগঞ্জ সুগার মিলে শুভ রোপণ মৌসুমের পথচলা

আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে-কালীগঞ্জে রাশেদ খাঁন

আওয়ামী লীগকে ফেরাতেই জামায়াত এনসিপির লং মার্চের ঘোষনা

প্রেম, ১৬ মাসের সংসার এবং শেষমেশ ধর্ষণ মামলা!

অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ বিকাশে নজরুলের বিকল্প নেই- কোটচাঁদপুরে এমপি মতিয়ার রহমান

জেলা পরিষদ প্রশাসকের ২ লাখ টাকার অনুদান ঘোষণা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *