ভিডিও কলে থাকা অবস্থাতেই ‘ডাবল হানিমুন’ খ্যাত অভিনেত্রী রিধিকা রিধির আত্মহত্যা

ভিডিও কলে থাকা অবস্থাতেই ‘ডাবল হানিমুন’ খ্যাত অভিনেত্রী রিধিকা রিধির আত্মহত্যা

স্ফুলিঙ্গ ডেক্স :

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও ছোট পর্দার অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকাল ৬টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ কুর্মিটোলা হাসপাতাল থেকে মরদেহটি হেফাজতে নেয়। প্রাথমিক তদন্ত ও পারিপার্শ্বিক অবস্থা দেখে এটি একটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা আরও জানান, রিধিকার পরিবারের দেওয়া তথ্যমতে এক যুবকের সাথে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। আজ ভোরের দিকে ভিডিও কলে কথা বলার সময় ওই যুবকের সাথে রিধিকার প্রচণ্ড কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কল চালু থাকা অবস্থাতেই সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন তিনি। এ ঘটনায় ভাটারা থানায় পরিবার লিখিত অভিযোগ দিচ্ছে এবং সে অনুযায়ী মামলা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, মডেলিংয়ের মাধ্যমে শোবিজে কাজ শুরু করা রিধিকা রিধি বেশ কয়েকটি প্রশংসিত নাটকে অভিনয় করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’। তরুণ এই মডেল-অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে তাঁর সহকর্মী ও অনুরাগীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ইয়াবা সেবনের আসরে ডেকে নিয়ে রিক্সাচালককে কুপিয়ে হত্যা!

সৌদি ফেরত যুবককে মিসর হয়ে লিবিয়ায় পাচার : নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি

কম দামে বিমান টিকিটের লোভ দেখিয়ে ৩৪ লাখ টাকা আত্মসাৎ : শান্তাসহ ৩জন গ্রেপ্তার

সর্ষের মধ্যেই ভূত : আদালতের মাদক ধ্বংস শাখার পুলিশ সদস্যই ইয়াবাসহ গ্রেপ্তার

এক কোটি টাকা লাভের লোভে নিঃস্ব সাবেক সেনা কর্মকর্তা!

অবুঝ সন্তানদের সামনে ধর্ষণের শিকার হয়ে দুই শিশুকে নিয়ে আত্মহননের চেষ্টা এক দুর্ভাগা নারীর!

পুলিশে আসছে বিশ্বমানের বিশেষায়িত 'সাইবার পুলিশ ইউনিট'

ফুডপান্ডার এমডিসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *