ভিড়ের সুযোগে শেখহাটির  ফাতেমার ৯০০ টাকা হাওয়া!

ভিড়ের সুযোগে শেখহাটির ফাতেমার ৯০০ টাকা হাওয়া!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্যাথলজি বিভাগের সামনে রোগীদের ভিড় ও বিশৃঙ্খলার সুযোগ নিয়ে এক নারীর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের প্যাথলজি বিভাগের সামনে এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূর নাম ফাতেমা (২৫)। তিনি যশোর সদর উপজেলার শেখহাটি কলাবাগান এলাকার বাসিন্দা মুহাম্মদ ইদ্রিস আলী মোল্লার স্ত্রী।

হাসপাতাল ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সকালে স্বাস্থ্য পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য যশোর জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগে যান ফাতেমা। টেস্ট করানোর দীর্ঘ লাইনে অপেক্ষাকালীন অতিরিক্ত ভিড়ের সুযোগ নেয় সুযোগ সন্ধানী চোর চক্র। কৌশলে চোরেরা তাঁর সাথে থাকা ভ্যানিটি ব্যাগের চেইন খুলে ভেতরে থাকা নগদ ৯০০ টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়ে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরবর্তীতে টাকা দেওয়ার সময় ব্যাগ খোলা দেখতে পেয়ে চুরির বিষয়টি টের পান ফাতেমা। জরুরি চিকিৎসার টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি।

ঘটনার পরপরই ভুক্তভোগী নারী বিষয়টি হাসপাতালে দায়িত্বে থাকা সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। এ ঘটনায় অপরাধীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে, সরকারি হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে প্রতিনিয়ত এমন চোর ও পকেটমার চক্রের আনাগোনায় চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও তাঁদের স্বজনদের মাঝে তীব্র ক্ষোভ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *