বেজপাড়ায় দুই ভাইয়ের ত্রাস : স্কুল শিক্ষিকাকে বাড়িতে ঢুকে ছুরিকাঘাতের চেষ্টা!

বেজপাড়ায় দুই ভাইয়ের ত্রাস : স্কুল শিক্ষিকাকে বাড়িতে ঢুকে ছুরিকাঘাতের চেষ্টা!

নিজস্ব প্রতিবেদক, যশোর | ২৫ মার্চ ২০২৬

যশোর শহরের বেজপাড়া এলাকায় দুই সন্ত্রাসী ভাইয়ের অব্যাহত চাঁদাবাজি, মারপিট ও সাধারণ মানুষকে ছুরিকাঘাতের ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী স্কুলশিক্ষিকা সোনিয়া রায় গত মঙ্গলবার এই অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলো—বেজপাড়া বনানী রোড এলাকার খোকনের দুই ছেলে আকাশ ও সাগর।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোনিয়া রায় বেজপাড়া প্রভাতী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত ২২ মার্চ সন্ধ্যায় তার ছেলে স্পর্শ রায় ও ভাগ্নে সাবাবের কাছে বাইসাইকেল দাবি করে অভিযুক্ত আকাশ ও সাগর। বাইসাইকেল দিতে রাজি না হওয়ায় আকাশ ও সাগরের প্ররোচনায় শিশু সাবাবের হাতে চাকু তুলে দিয়ে স্পর্শকে আঘাত করানো হয়। এই ঘটনার প্রতিবাদ করায় শিক্ষিকা সোনিয়া রায়কে প্রাণনাশের হুমকি দেয় ওই দুই সন্ত্রাসী।

পরবর্তীতে ২৪ মার্চ সন্ধ্যায় সোনিয়া রায় নিজ বাড়ির বারান্দায় কাজ করার সময় আকাশ ও সাগর চুরি নিয়ে বাড়িতে ঢুকে পড়ে চুরিকাঘাতের চেষ্টাকালে সোনিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা সাগরকে চাকুসহ আটক করে বেজপাড়া ক্লাবের সামনে নিয়ে গেলেও কৌশলে সে পালিয়ে যেতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোনিয়া রায় জানান, এই দুই ভাইয়ের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। গত বছরের ৫ আগস্ট তারা এক ভাড়াটিয়ার বাড়িতে ঢুকে চাঁদা দাবি ও লুটপাট চালায়। সেই ভয়ে ভুক্তভোগী পরিবারটি দেশ ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হয়। বর্তমানে সোনিয়া ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, শিক্ষিকা সোনিয়া রায়ের অভিযোগটি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআই দিয়ে তৈরি প্রতীকি ছবি

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *