বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
দীর্ঘ দেড় বছরের স্থবিরতা কাটিয়ে অবশেষে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় শুরু হয়েছে গর্ভবতী নারীদের সিজারিয়ান অস্ত্রোপচার সেবা। আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) বেলা ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ জরুরি চিকিৎসা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
বিজ্ঞাপন
উদ্বোধনী মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মং তেন সহ প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
বিজ্ঞাপন
দীর্ঘদিন পর এ সেবা চালু হওয়ায় এখন থেকে এলাকার প্রসূতি মায়েরা প্রাইভেট ক্লিনিকের মোটা অঙ্কের খরচ এড়িয়ে অত্যন্ত স্বল্প ব্যয়ে সরকারি চিকিৎসাকেন্দ্রে নিরাপদ সিজারিয়ান অপারেশন করানোর সুবিধা পাবেন। চিকিৎসাসেবার এই পুনর্জাগরণে পুরো উপকূলীয় অঞ্চল ও উপজেলার সাধারণ জনগোষ্ঠীর মাঝে আনন্দের হাওয়া ও গভীর স্বস্তি নেমে এসেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন দেশের প্রান্তিক স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে জানান, সারাদেশের বিদ্যমান ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করার চিন্তাভাবনা চলছে। এর পাশাপাশি চলতি বছরের মধ্যেই ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবাকে তৃণমূল মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হবে। ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

