প্রবীণ শিক্ষক আলহাজ্ব সিরাজুল ইসলামের ইন্তেকাল

মোঃ মাসুদ রানা:

ঝিনাইদহের কালীগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ শিক্ষক আলহাজ্ব সিরাজুল ইসলাম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বিকেল সাড়ে তিনটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি শহরের মধুগঞ্জ বাজারের ঢাকালে পাড়ার বাসিন্দা ছিলেন এবং মৃত্যুকালে কালীগঞ্জ কোয়ালিটি ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কর্মজীবনে তিনি সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় ও সরকারি নলডাঙ্গা ভুষণ স্কুলে শিক্ষকতা করে সুনামের সঙ্গে অবসর গ্রহণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বুকে ব্যথা অনুভব করলেও শারীরিক অসুস্থতা উপেক্ষা করে তিনি বিদ্যালয়ে যান। পরে বিকেলে বাসায় ফিরে পানি পান করার পর হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার রাতেই ভূষণ স্কুল ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা এবং কোয়ালিটি ইংলিশ মিডিয়াম স্কুল প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে গ্রামের বাড়ি ঝিনাইদহের হাটগোপালপুরে দাফন সম্পন্ন করা হবে বলে জানা গেছে। এই শ্রদ্ধেয় শিক্ষকের মৃত্যুতে কালীগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *