প্রধানমন্ত্রীর সমাবেশে যোগ দিতে এসে ছুরিসহ অপু আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সমাবেশে যোগ দিতে এসে ছুরিসহ অভয়নগরের এক যুবককে হাতেনাতে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক অপু বিশ্বাস অভয়নগর উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সোমবার দুপুরে যশোর কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) কাজী বাবুল অপু বিশ্বাসকে আটক করেন।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, তাকে সন্দেহ হলে তারদেহ তল্লাশি করা হয়। এ সময় তার পকেট থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় নেওয়া হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের পর অপু বিশ্বাস দাবি করেন তিনি বিএনপির কর্মী। তারেক রহমানকে দেখতে তিনি এসেছিলেন। নিরাপত্তার স্বার্থে তার কাছে ওই ছুরিটি ছিল। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *