প্রধানমন্ত্রীর আগমনে যশোরের উন্নয়নের চাকা নতুন করে সচল হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

স্ফুলিঙ্গ রিপোর্ট :

আগামী ২৭ এপ্রিল যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন উপলক্ষে গৃহিত প্রস্তুতি পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে আগমন কেবল আনুষ্ঠানিকতা নয়। এর মাধ্যমে যশোরের উন্নয়নের চাকা নতুন করে সচল হবে। যা বিগত ১৭ থমকে গিয়েছিলো। আজ দুপুরে যশোর মেডিকেল কলেজের ৫শ’ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থান এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর আগমনের প্রস্তুতির অংশ হিসেবে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি সকল বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এরপর দুপুর ১টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের প্রস্তুতি দেখতে যান। প্রধানমন্ত্রী এ কলেজের ৫শ’ শয্যা হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
উদ্বোধনীস্থল পরিদর্শন শেষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরো বলেন, মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে খনন করা উলাশী খাল পুনঃখননের উদ্বোধন করবেন। এছাড়া সময় সাপেক্ষে প্রধানমন্ত্রী যশোর পাবলিক পরিদর্শন করবেন। পরে তিনি ঈদগাহ ময়দানে জনসভা যোগ দেবেন। জনসভা শেষে প্রধানমন্ত্রী যশোর ত্যাগ করবেন।
এ সময় জ্বালানি তেল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এটা বৈশ্বিক সংকট। সেই সংকটের আচ বাংলাদেশেও স্পর্শ করেছে। কিন্তু জনগণের যে ভোগান্তির স্বীকার না হয়, তার জন্য সরকার আন্তরিক ভাবে কাজ করছে। এখন ইরিগেশন চলছে কৃষক যেন কোন ভাবেই ক্ষতিগ্রস্ত না হন তার জন্য কাজ করছে। কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।
মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধনী স্থল পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শার্শার উলাশী খাল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তার সাথে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) কর্সমকর্তাসহ সরকারি বিভিন্ন দফতরে কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ছবি-সংগৃহীত

আরো পড়ুন

চৌগাছায় মাদ্রাসা সুপারের পেশিশক্তি ও ক্যাডার বাহিনীর ভয়ভীতি : দুর্নীতির বিচার চেয়ে হুমকি ও আতঙ্কে ভু...

যশোরে ডেঙ্গু পরিস্থিতিতে স্বস্তি : হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ১১৪ রোগী

সাড়াপোল-রূপদিয়ায় ‘টিম দূরন্ত’র মানবিক ছোঁয়া : শারদীয় উৎসবে ভাসলো দুস্থদের মন

যশোরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

যশোর সীমান্তে ১০ লাখ টাকারও বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ

চৌগাছা কাঁচাবাজারের দোকান উচ্ছেদ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করলেন হাইকোর্ট

যশোরে মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের ১৭৯তম মাসিক সাহিত্য সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শারদীয় দুর্গোৎসবে বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শার্শায় পুলিশি অভিযানে ৮ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *