পেরেক আল-আমিন হত্যার প্রধান আসামি টুটুল গ্রেপ্তার

পেরেক আল-আমিন হত্যার প্রধান আসামি টুটুল গ্রেপ্তার

শহিদ জয় :

যশোরে সোনা ব্যবসায়ী আল-আমিন হোসেন (২৯) হত্যাকাণ্ডের প্রধান পলাতক আসামি সফিয়ার রহমান টুটুলকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো সুইচ গিয়ার চাকুটি উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে টুটুলকে আটক করে পিবিআই যশোরের একটি আভিযানিক দল। পরবর্তীতে দুপুরে তাঁর দেওয়া তথ্যমতে শহরের নাজিরশংকরপুর এলাকার একটি আধাপাকা ভবনের জানালার সানশেডের ওপর থেকে উক্ত চাকুটি উদ্ধার করা হয়।

পিবিআই জানায়, গত ২০ আগস্ট বিকেলে দোকান থেকে বাড়ি ফেরার পথে বারান্দীপাড়া লিচুতলা এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন স্বর্ণ ব্যবসায়ী আল-আমিন। পরে তাঁকে একটি মেহগনি বাগান থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। উক্ত ঘটনায় নিহতের মা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটির তদন্তভার গ্রহণ করে পিবিআই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তদন্তকারী কর্মকর্তা জানান, এর আগে গত ২৬ আগস্ট গোলাম রসুল নামে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। এরপর গোপন তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় আজ মূল অভিযুক্ত টুটুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুটুল ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পিবিআই যশোরের পুলিশ সুপার মো. কামরুজ্জামানের তত্ত্বাবধানে ও এসআই মো. মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অন্যান্য পিবিআই সদস্যরা উপস্থিত ছিলেন। ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে পিবিআইয়ের অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

যশোর উত্তরা হাসপাতালে অবহেলায় প্রসূতির মর্মান্তিক মৃত্যু : দায় এড়াতে খুলনায় রেফার!

যশোরে ঝুমঝুমপুর থেকে ৭০ বছরের মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা নিখোঁজ

যশোরে ইয়াবাসহ আট কারবারি গ্রেপ্তার : বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করল আদালত

মণ্ডলগাতি গ্রামে গাঁজাসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ায় উত্তেজিত জনতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

অসহায় আরমান আলীকে হুইলচেয়ার উপহার দিল আল মামুন ফাউন্ডেশন

একতারা ও দোতারার সুরে মুখর যশোরের প্রাচ্যসংঘ প্রাঙ্গণ : সাধকের মরমি গানে মুগ্ধ শ্রোতারা

ঝিকরগাছায় গৃহবধূ, সদরে গাছ থেকে পতন ও শার্শায় বিষপানে প্রাণহানি

যশোরে মহাসপ্তমীতে পুলিশের সম্প্রীতি শোভাযাত্রা : উৎসবের আনন্দে একীভূত সকল ধর্মের মানুষ

বেনাপোল ও শার্শায় ১৫০ পিস ইয়াবাসহ আটক ৩

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *