পেয়ারা দেওয়ার প্রলোভনে ফাঁদে ফেলে গৃহবধূকে ধর্ষণ!

পেয়ারা দেওয়ার প্রলোভনে ফাঁদে ফেলে গৃহবধূকে ধর্ষণ!

স্ফুলিঙ্গ ডেক্স :

পাবনার সাঁথিয়ায় পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধূকে (২৩) কৌশলে নিজের ফাঁকা বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত ২৯ জুলাই (বুধবার) বিকেলে উপজেলার ধোপাদহ ইউনিয়নের হলুদঘর গ্রামে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযুক্ত ব্যক্তির নাম মিলন সরদার (৪০)। তিনি একই গ্রামের মৃত খোরশেদ সরদারের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।

মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে ওই বুদ্ধিপ্রতিবন্ধী নারী তাঁর বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় প্রতিবেশী মিলন সরদার তাঁকে পেয়ারা দেওয়ার কথা বলে নিজের নির্জন ও ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে যান এবং বলপূর্বক ধর্ষণ করেন। শুধু তা-ই নয়, এই ঘটনা কাউকে জানালে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়।

ঘটনার পর থেকে চরম আতঙ্কে দিন কাটানোর পর, গত ৩১ জুলাই ভুক্তভোগী নারী সাহস করে পুরো বিষয়টি তাঁর স্বামীকে খুলে বলেন। ঘটনা শুনে ক্ষুব্ধ স্বামী গত ১ আগস্ট বাদী হয়ে সাঁথিয়া থানায় মিলন সরদারকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ভুক্তভোগী গৃহবধূর স্বামীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামি মিলন পলাতক রয়েছে। তাঁকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ফাইল ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *