ভবদহে টিআরএম বাস্তবায়নের দাবিতে যশোর ডিসি অফিসে কৃষক-জনতার অবস্থান

ভবদহে টিআরএম বাস্তবায়নের দাবিতে যশোর ডিসি অফিসে কৃষক-জনতার অবস্থান

শহিদ জয় :

ভবদহ অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসন ও টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নের দাবিতে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। সোমবার (৩ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ভবদহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার কৃষক, স্থানীয় বাসিন্দা ও সংগঠনের নেতাকর্মীসহ অসংখ্য মানুষ অংশগ্রহণ করে।

সংগঠনের সভাপতি অনিল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে নেতৃত্ব দেন উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এছাড়া জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি রাশেদ খান, কপোতাক্ষ নদ বাঁচাও আন্দোলনের নেতা অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, বাসন্তী মণ্ডল, শেখর বিশ্বাস, সুকেন্দু বিশ্বাস, সাধন বিশ্বাস, শিবপদ বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন খোকন বলেন, ভবদহবাসীর দাবি যৌক্তিক এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। তিনি বলেন, সরকার সারা দেশে খাল খননের কার্যক্রম শুরু করেছে এবং পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনি ভবদহ এলাকায় টিআরএম প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যক্তিগতভাবে এক লাখ টাকা সহায়তা দেওয়ার ঘোষণাও দেন। পাশাপাশি তিনি দাবি করেন, বর্তমান সরকার দ্রুত এ সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বক্তারা বলেন, দীর্ঘদিনের জলাবদ্ধতায় ভবদহ এলাকার কৃষিজমি, ফসল, বসতবাড়ি ও মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা আমডাঙা খালের জরুরি সংস্কার,খরনিয়া সেতুর পাশের আড়বাঁধসহ অপ্রয়োজনীয় প্রতিবন্ধকতা অপসারণ,বিলে বিলে কার্যকর টিআরএম বাস্তবায়ন এবং নদী-খাল-বিলের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন,পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত ব্যবস্থাপনা, প্রকল্পনির্ভর কার্যক্রম ও সংশ্লিষ্টদের গাফিলতির কারণে ভবদহের জলাবদ্ধতা দীর্ঘদিন ধরে স্থায়ী রূপ নিয়েছে। এছাড়া স্থানীয় কিছু প্রভাবশালী মহলের তৎপরতার কারণেও সমস্যার স্থায়ী সমাধান বাধাগ্রস্ত হচ্ছে বলে তারা দাবি করেন।

কর্মসূচি থেকে ভবদহ অঞ্চলের পানি নিষ্কাশন সমস্যার স্থায়ী সমাধানে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। একই সঙ্গে ভবদহ এলাকার কৃষক-জনতার দুর্ভোগ গণমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *