পুলিশ লাইন হাই স্কুলের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

খুলনার বয়রাস্থ পুলিশ লাইন হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে ২০২৫ সালের এসএসসির শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা ৩৫ মিনিটে কেএমপি কমিশনারের কার্যালয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবীদের হাতে বৃত্তির সম্মাননা তুলে দেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ঈশিতা মজুমদার তিথি, মোঃ তন্ময় সরদার এবং মোছাঃ নুসরাত জাহান অনন্যা কমিশনারের কাছ থেকে এই বিশেষ সম্মাননা ও শিক্ষাবৃত্তি গ্রহণ করেন। এসময় পুলিশ কমিশনার শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হয়ে দেশ সেবায় অবদান রাখার আহ্বান জানান।

শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জনাব শেখ নূরল ইসলাম এবং জনাব মীর ফসিয়ার রহমান। এছাড়াও পুলিশ লাইন হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ তরিকুল ইসলামসহ মেধাবী শিক্ষার্থীদের পরিবারের সদস্যগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *