কেন্দ্র পরিদর্শনে এসপি ও এডিসি

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক (ঝিনাইদহ):

সারাদেশের ন্যায় ঝিনাইদহ জেলাতেও অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি, দাখিল, ভোকেশনাল ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকেই জেলার ৫২টি কেন্দ্রে পরীক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর ঝিনাইদহ জেলায় সর্বমোট ২০,৭০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে:

  • এসএসসি: ৩৬টি কেন্দ্রে ১৬,৪৪৩ জন।

  • মাদ্রাসা (দাখিল): ৯টি কেন্দ্রে ২,৮৮৫ জন।

  • ভোকেশনাল: ৭টি কেন্দ্রে ১,৩৮০ জন।

পরীক্ষার সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে আজ জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন ঝিনাইদহের পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজাল। তাঁর সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব নারায়ন চন্দ্র পাল এবং জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ লুৎফর রহমান। পরিদর্শনকালে তাঁরা পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঝিনাইদহ জেলা প্রশাসক মো: নোমান হোসেন এক বিবৃতিতে জানান, জেলা প্রশাসন একটি সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরীক্ষার এই সুন্দর ও স্বচ্ছ আয়োজন শেষ পর্যন্ত অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”

ঝিনাইদহের প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জেলা প্রশাসনের বিশেষ টিম তৎপর রয়েছে। প্রথম দিনের পরীক্ষা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে।

ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *