স্ফুলিঙ্গ রিপোর্ট :
ঢাকা জেলা পুলিশের পরিচালিত এক বিশেষ অভিযানে সাভারে একটি কালো রঙের বিদেশি পিস্তল ও খালি ম্যাগাজিনসহ নিষিদ্ধ সংগঠনের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞাপন
গত ২০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২টা ৪০ মিনিটের দিকে বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিরস্ত্র) মোঃ আল আমিনের নেতৃত্বে সাভার মডেল থানাধীন বিরুলিয়া ইউনিয়নের মৈস্তাপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়।
বিজ্ঞাপন
অভিযান পরিচালনাকালে স্থানীয় দুলালের বাড়ির আঙিনা থেকে নিষিদ্ধ সংগঠনের শীর্ষ সন্ত্রাসী মোঃ ইমরান হোসেন ওরফে সুলতান (৪৪)-কে ঘেরাও করে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। ইমরান হোসেন সাভারের মৃত আলাউদ্দিনের ছেলে। এ সময় তার হেফাজত থেকে একটি খালি ম্যাগাজিনসহ কালো রঙের ০১টি অবৈধ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত দুর্ধর্ষ আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ছবি সংগৃহীত।


