পরিবেশ রক্ষায় জাতীয়তাবাদী ওলামা দলের প্রশংসনীয় পদক্ষেপ

পরিবেশ রক্ষায় জাতীয়তাবাদী ওলামা দলের প্রশংসনীয় পদক্ষেপ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া (পটুয়াখালী)

পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ সংক্রান্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত নির্দেশনা পালনে পটুয়াখালীর কলাপাড়ায় বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কলাপাড়া পৌর শাখার উদ্যোগে আজ শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বেলা ১১টার দিকে স্থানীয় এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই চারা রোপণ কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উক্ত সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বশরীরে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ভেষজ চারা রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করেন পটুয়াখালী-৪ (১১৪) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

কলাপাড়া পৌর ওলামা দলের সভাপতি ফোরকানুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার এবং উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক হারুন-অর-রশিদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর ওলামা দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহমুদ হাসান সাইফুল, সাধারণ সম্পাদক মো. হানিফ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতাকর্মী ও সাধারণ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ছবি-বিশ্বাস শিহাব পারভেজ মিঠু।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *