‘ডিস বাবু’র বিরুদ্ধে মামলা

স্ফুলিঙ্গ রিপোর্ট : যশোর সিটি ক্যাবল (প্রা:) লিমিটেডের প্রায় আড়াই কোটি টাকার চেক এবং গুরুত্বপূর্ণ নথিপত্র আত্মসাতের অভিযোগে সাবেক ম্যানেজিং ডিরেক্টর মীর মোশারফ হোসেন বাবু ওরফে ‘ডিস বাবু’র বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করেন কোম্পানির বর্তমান চেয়ারম্যান আফজালুল করিম। আদালত অভিযোগটি আমলে নিয়ে যশোর কোতোয়ালি থানার ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

ডিস বাবু-ছবি সংগৃহীত

মামলার এজাহার সূত্রে জানা গেছে, চেয়ারম্যান আফজালুল করিম অফিসের নথিপত্র যাচাই করতে গিয়ে দেখেন যে, ‘এএমসি ডিজিটাল টেকনোলজি লিমিটেড’ নামক প্রতিষ্ঠানের দেওয়া তিনটি বড় অংকের চেক রহস্যজনকভাবে নিখোঁজ। চেক তিনটির মোট অংক ২ কোটি ৩৫ লাখ টাকারও বেশি। অভিযোগ উঠেছে, বিবাদী মীর মোশারফ হোসেন বাবু কোনো রেজুলেশন বা অনুমোদন ছাড়াই ক্ষমতার অপব্যবহার করে চেকগুলো নিজের দখলে রেখেছেন এবং পরবর্তীতে সেগুলো ডিজঅনার করিয়েছেন।

বাদীর দাবি, গত ২ এপ্রিল চেকগুলো ফেরত দেওয়ার বিষয়ে আলোচনার জন্য ডিস বাবুকে অফিসে ডাকা হলে তিনি প্রচণ্ড ক্ষিপ্ত হন। নথিপত্র ফেরত দিতে অস্বীকার করার পাশাপাশি তিনি চেয়ারম্যানকে মারতে উদ্যত হন এবং ভবিষ্যতে ভয়াবহ পরিণতির হুমকি দিয়ে চলে যান। বিষয়টি নিয়ে প্রথমে থানায় সাধারণ ডায়েরি করা হলেও পরে আইনি প্রতিকার পেতে আদালতের শরণাপন্ন হয়েছেন কর্তৃপক্ষ।

    আরো পড়ুন

    কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

    নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

    কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

    কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

    ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

    কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

    কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

    মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

    জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

    Comments

    No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *