ভোজ্যতেল ও ডালের উৎপাদন বাড়াতে কোটচাঁদপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির সূচনা

ভোজ্যতেল ও ডালের উৎপাদন বাড়াতে কোটচাঁদপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির সূচনা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

তারিখ: ১৯ নভেম্বর ২০২৬

রবি মৌসুমে সরিষা ও মসুরের আবাদ সম্প্রসারণ এবং ফলন বাড়ানোর লক্ষ্যে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের এই কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন হয় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের হলরুমে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শামীম হোসাইন।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও মোঃ শামীম হোসাইন বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় কৃষির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাষাবাদের প্রাথমিক খরচ কমিয়ে ফলন বৃদ্ধিতে সরকার নিয়মিত কৃষি প্রণোদনা দিচ্ছে। সরিষা ও মসুরের চাষ বাড়লে কৃষকের আয় বাড়ার পাশাপাশি খাদ্যনিরাপত্তা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে প্রকৃত প্রান্তিক কৃষকদের হাতে যেন এই সরকারি সহায়তা নির্বিঘ্নে পৌঁছায়, তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আধুনিক কৃষিপ্রযুক্তির প্রয়োগ ও মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের দিকনির্দেশনা অনুযায়ী চাষাবাদের পরামর্শ দিয়ে ইউএনও জানান, পরিকল্পিতভাবে আবাদ করলে কৃষকের আর্থিক স্বাবলম্বিতা অর্জন সহজ হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, উপজেলা জামায়াতের আমির আজিজুর রহমান, পৌর জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম এবং কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ উপজেলায় মোট ১ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এই প্রণোদনা পাবেন। এর মধ্যে সরিষা আবাদে ১ হাজার ৫০০ জন এবং মসুর আবাদে ২০০ জন কৃষককে নির্বাচন করা হয়েছে।

নির্ধারিত বরাদ্দ অনুযায়ী, সরিষা চাষের জন্য একজন কৃষক পাবেন ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার। অপরদিকে মসুর চাষের ক্ষেত্রে প্রত্যেক কৃষককে দেওয়া হবে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সহায়তা কৃষকদের চাষাবাদে আর্থিক চাপ কমাবে। পাশাপাশি সরিষার আবাদ বাড়ার মধ্য দিয়ে দেশে ভোজ্যতেলের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং মসুরের চাষ সম্প্রসারণে ডালজাতীয় ফসলের ঘাটতি কমাতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রান্তিক কৃষকদের স্বনির্ভরতা ও কৃষি খাতের অগ্রগতিতে এমন উদ্যোগ কার্যকর হবে বলে আশাবাদ জানান। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুর বন বিভাগের উদ্যোগে ২৪১ কড়ি কইট্টা কচ্ছপ ও দুটি ঈগল অবমুক্ত

মহেশপুরে ১,৪৩১ বোতল স্কার্ফ সিরাপ ও প্রাইভেটকারসহ চালক গ্রেফতার

কালীগঞ্জে সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

পুলিশ প্রশাসনে বড় রদবদল : ডিআইজি ও এসপিসহ ১৭ কর্মকর্তাকে বদলির প্রজ্ঞাপন জারি

দল ও মানুষের কল্যাণে মাহাবুবার রহমানের ত্যাগ চিরস্মরণীয় : কালীগঞ্জে স্মরণসভায় হামিদুল ইসলাম হামিদ

কালীগঞ্জে ৫ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ বিল্লালের

ঝিনাইদহে ফল দেওয়ার প্রলোভনে ডেকে নিয়ে পাঁচ বছরের শিশুকে নির্যাতন

বর্ষায় কাদা-শুকনোয় ধুলায় নাকাল কোটচাঁদপুরবাসী

মাদক নির্মূল, চুরি-ছিনতাই রোধে কোটচাঁদপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *