ঝিনাইদহে দই-জিলাপিতে নিষিদ্ধ কেমিক্যাল ও হাইড্রোজ

ঝিনাইদহে দই-জিলাপিতে নিষিদ্ধ কেমিক্যাল ও হাইড্রোজ

ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহ সদর উপজেলার কাশিমপুর ও গান্না বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে নোংরা পরিবেশ এবং খাদ্যে অনুমোদনহীন ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের অপরাধে এক মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য বিনষ্ট করা হয়েছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। তদারকিকালে বাজারের বিভিন্ন মুদি দোকান ও দই-মিষ্টির প্রতিষ্ঠানে খাদ্যপণ্যের গুণগত মান পরীক্ষা করা হয়।

অভিযান চলাকালে ‘ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার’ নামের একটি প্রতিষ্ঠানে চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দই প্রস্তুতের প্রমাণ মেলে। পাশাপাশি অধিক লাভের আশায় দই ও জিলাপিতে অনুমোদনহীন বিষাক্ত রং এবং ক্ষতিকর হাইড্রোজ ব্যবহারের অপরাধ হাতেনাতে ধরা পড়ে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সকল অপরাধের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩,০০০ (তিন হাজার) টাকা প্রশাসনিক জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। একই সাথে জনস্বাস্থ্যের সুরক্ষায় ক্ষতিকর রং ও হাইড্রোজ মিশ্রিত সকল জিলাপি উদ্ধার করে ঘটনাস্থলেই জনসম্মুখে ধ্বংস করা হয়।

উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. বুলবুল আহমেদ এবং আইনশৃঙ্খলা সুরক্ষায় দায়িত্ব পালন করেন ঝিনাইদহ জেলা পুলিশের একটি চৌকস দল। জনস্বার্থ রক্ষায় ঝিনাইদহ জেলাজুড়ে এ ধরনের ভেজালবিরোধী তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *